maauun.com
Sale!

তাওবা। ফিরে আসুন রবের পথে

Original price was: 150৳ .Current price is: 100৳ .

আরজগুজার
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসুলিহিল কারিম, আম্মা বাদ!
মানুষ সৃষ্টিগতভাবেই প্রবৃত্তির দ্বারা প্রভাবিত। প্রবৃত্তির তাড়না মানুষকে নানা সময় নানাভাবে বিভ্রান্ত করে ফেলে, দিকভ্রান্ত করে তোলে। মানুষ হিতাহিতজ্ঞান হারিয়ে ফেলে। সৎ ও বিপথের মাঝে পার্থক্য করতে পারে না। কিংবা সেই অনুভুতিই জাগ্রত হয় না। এটা একসময় এমন পর্যায়ে পৌঁছায়, ফিরে আসার পথ সুদূর কল্পনা হয়ে দাঁড়ায়।
সেখান থেকে ফিরে আসার জন্য সর্বপ্রথম যে বিষয়ের প্রয়োজন প্রয়োজন হয়, সেটা হল, মহান প্রভুর অনুগ্রহ বা ‘হিদায়াত’।
হিদায়াত একটি ছোট্ট শব্দ! যার অর্থ পথ প্রদর্শন। পরিভাষায় : মহান আল্লাহ তায়ালা কর্তৃক পথহারা বান্দাকে সঠিক পথে ফিরিয়ে এনে চিরকালীন মুক্তির পথে পরিচালিত করার নামই হিদায়াত।
বান্দা যখন হিদায়াতের জন্য বিবেচিত হবে, আল্লাহ তায়ালা তার মাঝে পাপের অনুভুতি ও ঘৃণা জাগ্রত করে দিবেন। ফিরে আসার তাড়না তৈরী করে দিবেন। এতে করে মানুষ অনুতপ্ত হবে, অবনত হবে। অতীতের পাপে ভীত ও বিচলিত হয়ে অন্তর থেকে পরিশুদ্ধির প্রত্যয় ও প্রভুর পথে পরিচালিত হওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করবে। একেই বলা হয়, তাওবা!
অন্যদিকে মহান আল্লাহ তায়ালা বান্দার ব্যকুলতায় সদয় হবেন, মুগ্ধ হবেন। অতীতের পাপ মুছে দিয়ে পরম মমতায় আগলে নেবেন। দুনিয়া ও আখেরাতের কল্যানের দ্বার উন্মুক্ত করে দিবেন। বান্দা সৌভাগ্যের দিকে এগিয়ে যাবে। আল্লাহ ও তার রাসুল (সা.)এর সন্তুষ্টি তথা দুনিয়াবি সফলতা ও পরকালীন জান্নাতের অধিকারী হবে। এটাই হিদায়াত ও হিদায়াতের ফালাফল।
বক্ষমান তাওবা নামক পুস্তিকাটি পাপ ও পাপীদের মাঝে সুস্পষ্ট পার্থক্য নির্ধারনী হবে বলে আশা করি। এখানে যেমন বর্ণিত হয়েছে, পাপের ভয়াবহ পরিণাম! ঠিক তেমনই বর্ণিত আছে হিদায়াতের সুস্পষ্ট পয়গাম। এখানে শয়তানের প্ররোচনার যেমন আলোচনা করা হয়েছে, উত্তরণের রাস্তাও দেখিয়ে দেওয়া হয়েছে। যারফলে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরী করা এবং শয়তানের প্রতারণা থেকে বেরিয়ে আসা সহজ হবে বলে আমার বিশ্বাস।
পরিশেষে, এই কাজে যারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বইটি প্রকাশ ও প্রচারণায়৷ সহযোগিতা করেছেন, মহান আল্লাহর কাছে সবার জন্য দুআ করি, পরকালীন মুক্তি প্রত্যশা করি। বিশেষত; আমার জন্মদাতা পিতা: হাফিজ রহমতুল্লাহ দা. বা. ও আমার শ্বশুর জনাব আবুল কালাম সাহেবের উৎসাহ, নেক দুআ ও ভালোবাসা, আমার স্বামী মুফতি কাওসার সাহেবের অক্লান্ত পরিশ্রম ও মুফতি সাহেব হুজুরের ‘দিলখোলা” সহযোগিতা কথা কখনও ভুলতে পারব না। আল্লাহ তায়ালা সকলের নেক মাকসাদ পূর্ণ করুন। দুনিয়া ও আখেরাতে সফলতার নিয়ামতে পরিপূর্ণ করে দিন। আমিন।
এই পুস্তিকার মাধ্যমে একজন মানুষও যদি তাওবার প্রতি অনুপ্রাণিত হয়, হিদায়াতের দিকে অগ্রসর হয়,এটাই আমার সফলতা হিসেবে মনে করবো। আল্লাহ তায়ালা আমাকে ও সংশ্লিষ্ট সকলে কবুল করে নিন, আমিন।